মৌসুমি লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মৌসুমি লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর এই লঘুচাপের কেন্দ্র অবস্থান করায় পশ্চিমবঙ্গ ও

2026-08-17T10:00:24+00:00
2026-08-17T10:18:33+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
মৌসুমি লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ এএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ১০:১৮ এএম
সংগৃহীত ছবি
মৌসুমি লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর এই লঘুচাপের কেন্দ্র অবস্থান করায় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, সোমবার দিনের বিভিন্ন সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


পলাশ বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা; বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও ভোলা এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ দিকে সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়— রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (১৬ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   মৌসুমি লঘুচাপ  বৃষ্টি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: