মেঘনা আলমকে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দুর্নীতি ও প্রতারণা করে ‘অবৈধ সম্পদ অর্জন’এবং‘বিদেশে অর্থ পাচার’-এরঅভিযোগে মডেল মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত

2026-11-18T13:15:06+00:00
2026-11-18T13:18:29+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
মেঘনা আলমকে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:১৫ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৮ পিএম
মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । ছবি : সংগৃহীত
দুর্নীতি ও প্রতারণা করে ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ‘বিদেশে অর্থ পাচার’-এর অভিযোগে মডেল মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুদকের কার্যালয়ে যান মেঘনা। প্রায় ৪৫ মিনিট পর বেলা সোয়া ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে যান তিনি।

দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের এক গণমাধ্যমকে বলেন, মেঘনা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। ওই অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাকে তলব করা হয়েছিল।

কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে মেঘনার সম্পদ অর্জনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি দুদকের সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অনুসন্ধানে সহযোগিতা করেছেন।

গত ৪ নভেম্বর দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের সই করা নোটিশে মেঘনা আলমকে ১৮ নভেম্বর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়।

নোটিশে বলা হয়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।


এর আগে, ২০২৫ সালের এপ্রিলে এক বিদেশি কূটনীতিককে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে আলোচনায় আসেন মেঘনা আলম। ওই বছরের ৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পরে, ১৫ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি থানায় করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা ও দেওয়ান সামিরকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, মেঘনা ও সামিরসহ কয়েকজন ওই বিদেশি কূটনীতিকের কাছে ৫০ লাখ ডলার দাবি করেছিলেন।

এ মামলায়, ১৭ এপ্রিল মেঘনাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৮ এপ্রিল তিনি জামিন পান এবং পরদিন কারাগার থেকে মুক্তি পান।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মেঘনা আলম  দুদকে তলব  জিজ্ঞাসাবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: