ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতেরো পাড়া

2026-08-17T18:08:03+00:00
2026-08-17T18:08:03+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতেরো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুই শিশু সতেরো পাড়া এলাকার সহোদর দুই ভাই তরিকুল ইসলাম ও আশরাফুল ইসলামের চার বছর বয়সি ছেলে ফারহান এবং পাঁচ বছর বয়সি ছেলে মাশরাফি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল শিশু দুটি। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।


দ্রুত তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সময়ের আলো/আতা


  বিষয়:   ত্রিশাল  ময়মনসিংহ  পুকুরে ডুবে শিশুর মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: