ঢাকায় চীনা রসনা উৎসব

আনন্দ সময় ডেস্ক

ফিচার

চীনা রন্ধনশৈলী যে শুধু চাউমিন, ফ্রায়েড রাইস বা ডাম্পলিংয়ের মধ্যে সীমাবদ্ধ তা নয়- বিশাল এই দেশের প্রতিটি অঞ্চলের রান্নায় রয়েছে

2026-08-18T05:50:24+00:00
2026-08-19T14:11:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ফিচার
ঢাকায় চীনা রসনা উৎসব
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫০ এএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ২:১১ পিএম
ঢাকায় চীনা রসনা উৎসব । ছবি : সংগৃহীত
চীনা রন্ধনশৈলী যে শুধু চাউমিন, ফ্রায়েড রাইস বা ডাম্পলিংয়ের মধ্যে সীমাবদ্ধ তা নয়- বিশাল এই দেশের প্রতিটি অঞ্চলের রান্নায় রয়েছে স্বতন্ত্র স্বাদ, উপকরণ ও প্রস্তুত প্রণালি। সেই আঞ্চলিক বৈচিত্র্য, খাবার ও সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হয়েছে বিশেষ আয়োজন ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’। হোটেলের মোজাইক রেস্তোরাঁয় ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই চীনা রসনা উৎসব চলবে ১৯ আগস্ট, ২০২৬ পর্যন্ত।

আয়োজনে শুধু চীনের ঐতিহ্যবাহী খাবারই নয়, সঙ্গে থাকছে এশিয়ার অন্যান্য দেশের নানা পদ, বিশেষ ডেজার্ট এবং চীনা সাংস্কৃতিক পরিবেশনা। ফলে এটি খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার একটি নান্দনিক প্রয়াস। হোটেলে প্রবেশের পর থেকেই চীনা আবহে সাজানো পরিবেশ অতিথিদের স্বাগত জানায়। 

অন্দরসজ্জাতেও ফুটে উঠেছে চীনের হাজার বছরের ঐতিহ্যবাহী স্থাপত্য, গাছপালা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক। খাবারের পাশাপাশি পুরো আয়োজনে তৈরি হয়েছে চীনা সংস্কৃতির আলাদা আবহ। 


চীনা খাবারের পাশাপাশি বুফেতে রয়েছে সুশি কর্নার। ডেজার্ট কর্নারে মুনকেক, চায়নিজ চিজকেক, ম্যান্ডারিন চমচম, জিয়ান দোয়াই বা সিসেমি বল, ক্লাসিক চায়নিজ এগ টার্ট এবং রাইস পুডিং রয়েছে। এ ছাড়া বুফেতে থাকছে মা লাই গো, ট্র্যাডিশনাল মুনকেক, এইট ট্রেজার রাইস পুডিং বা বাও ফান, আলমন্ড জেলি উইথ লিচি এবং চায়নিজ বানানা ফ্রিটার্স। 

এশিয়ান ফ্লেভারের মধ্যে রয়েছে খাও নিও মামুয়াং, কোকোনাট ট্যাপিওকা পুডিং উইথ ম্যাঙ্গো অ্যান্ড পোমেলো এবং ফাইভ স্পাইস চকলেট শিফন কেক। পাশাপাশি সাত ধরনের দেশীয় মিষ্টির বিশেষ আয়োজনও রয়েছে।

এই উৎসবে অতিথিরা উপভোগ করতে পারবেন বিভিন্ন চীনা সাংস্কৃতিক পরিবেশনা, বিশেষ করে ড্রাগন ড্যান্সসহ ঐতিহ্যবাহী পরিবেশনা। আয়োজনের এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে একটি রাউন্ড ট্রিপ এয়ার টিকেট প্রদান করবে। ব্যাংকিং পার্টনার এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকের নির্বাচিত কার্ড ব্যবহার করে বিশেষ ‘ডাইন ৪ পে ১’ অফার উপভোগ করা যাবে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে

  বিষয়:   ঢাকা  চীন  রসনা উৎসব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: