ট্রেনে কাটা পড়ে মৃত্যু : বিসিএসে ক্যাডার হয়েও চাকরিতে যোগ দেওয়া হলো না তানভীরের

নীলফামারী সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম মীর তানভীর আহমেদ (২৯)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও

2026-08-18T23:30:47+00:00
2026-08-18T23:30:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রেনে কাটা পড়ে মৃত্যু : বিসিএসে ক্যাডার হয়েও চাকরিতে যোগ দেওয়া হলো না তানভীরের
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৩০ পিএম 
ট্রেনে কাটা পড়ে মৃত্যু : বিসিএসে ক্যাডার হয়েও চাকরিতে যোগ দেওয়া হলো না তানভীরের
নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম মীর তানভীর আহমেদ (২৯)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডোমার উপজেলার শিমুলতলী এলাকায় টিলাহাটী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তানভীর। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসী তাকে শনাক্ত করতে না পারায় সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপ পরীক্ষা করে আঙুলের ছাপ বিশ্লেষণ ও তদন্ত শুরু হয়।

মঙ্গলবার(১৮ আগস্ট)বিকালে পরিবারের সদস্যরা সৈয়দপুর রেলওয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

নিহত তানভীর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো. বজলুর রশিদের ছোট ছেলে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০২৪ সালের জানুয়ারিতে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি। 


চলতি বছরের জুনে তিনি দেবীগঞ্জে বদলি হন। তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত যোগদানের অপেক্ষায় ছিলেন। তার বাবা বজলুর রশিদ একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।

তানভীরের বড় ভাই মীর সফিকুল ইসলাম বলেন, তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের অপেক্ষা করছিল। সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনায় আমাদের পুরো পরিবারের আশার আলো নিভে গেল। বিসিএস ক্যাডার হওয়া নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। ঘটনাটি কীভাবে ঘটল, তা পরিবারের কাছে স্পষ্ট নয় বলে জানান তিনি। 

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার শফিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে লাশ শনাক্ত করেছেন। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   নীলফামারী  ট্রেন  তানভীর আহমেদ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: