আরও একবার রুনা লায়লা-বাপ্পার যুগলবন্দি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

এ বছরের মে মাসে মুক্তি পেয়েছিল দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া বাংলা গজলধর্মী গান ‘অনায়াসে’। গানটির সুর ও সংগীত

2026-08-19T03:15:56+00:00
2026-08-19T03:15:56+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আরও একবার রুনা লায়লা-বাপ্পার যুগলবন্দি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:১৫ এএম 
কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। সংগৃহীত ছবি
এ বছরের মে মাসে মুক্তি পেয়েছিল দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া বাংলা গজলধর্মী গান ‘অনায়াসে’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছিলেন দেশের আরেক জনপ্রিয় ও গুণী শিল্পী বাপ্পা মজুমদার, আর কথা লিখেছিলেন গালিব হাসান। গানটিতে রুনা লায়লার সঙ্গে কণ্ঠও দিয়েছিলেন তিনি। সেই গানটি মুক্ত হওয়ার পর সেটি শ্রোতাদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এই দুজনের যুগলবন্দিতে আসতে যাচ্ছে আরও একটি গান। এটিতে অবশ্য কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা এককভাবেই।  আর আগের গানটির মতো এটিরও সুর ও সংগীত বাপ্পা মজুমদারের এবং কথা গালিব হাসানের। 

মুক্তির অপেক্ষায় থাকা এই গানটি নিয়ে বাপ্পা মজুমদার বললেন, ‘রুনা আন্টির সঙ্গে আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! প্রথম গানটির পর উনার সঙ্গে আরও একটি গানের কাজ করা হলো- এটা আমার পরম সৌভাগ্যের। তিনি আমাকে প্রথম গানটির সময় থেকে যেভাবে সাহস এবং সহযোগিতা করেছেন তা কেবল একজন কিংবদন্তির পক্ষেই সম্ভব। আমি আজীবন কৃতজ্ঞ ও আমার স্মৃতির ঝুড়িতে এ এক অমূল্য সম্পদ।  উনার গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই! শুধু বলতে পারি আমি চেষ্টা করেছি, আশা করছি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে এবারের গানটিও।’


বাপ্পা মজুমদার জানিয়েছেন, প্রথম গানটির মতো এবারের গানটিও মুক্তির অপেক্ষায় থাকা ‘অনুভব’ অ্যালবামের অন্যতম গান। এই অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। রুনা লায়লা ও বাপ্পা মজুমদার ছাড়াও এই অ্যালবামের বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব, কোনাল, প্রিয়াঙ্কা গোপ। প্রথমে প্রতিটি গান এককভাবে (সিঙ্গেলস) প্রকাশ করা হবে। এরপর এ বছরেই পুরো অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। এই অ্যালবামের সবগুলো গানই অগ্নিলীলা রেকর্ডস প্রোডাকশনের ব্যানারে তাদের অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে মুক্ত হবে। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি


  বিষয়:   রুনা লায়লা  বাপ্পা  যুগলবন্দি  কিংবদন্তি কণ্ঠশিল্পী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: