ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা

2026-08-19T11:21:09+00:00
2026-08-19T11:23:28+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ১১:২৩ এএম
ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৪৫, মিরপুরে ১৩২, গুলশানে ৪০, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।


অভিযানকালে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও পাঁচ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি প্রাইভেটকারের রিমোট চাবি উদ্ধার করা হয়। এ ছাড়া, দুজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: