ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে যুবক গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে

2026-08-19T13:00:21+00:00
2026-08-19T13:00:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে যুবক গ্রেফতার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০০ পিএম 
মোহাম্মদ আরমান। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরহাট পৌরসভায় একটি ওয়ারিশ সনদকে কেন্দ্র করে মৃত মৌলানা আবদুল হালিমের ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে ফটিকছড়ি থানা পুলিশ আরমানকে গ্রেফতার করে।

অভিযোগকারী মো. রাশেদ সুজন বলেন, মৃত মৌলানা আবদুল হালিমের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তার পালক সন্তানকে ওয়ারিশ দেখিয়ে ২০২৪ সালের ১২ আগস্ট একটি জাল ওয়ারিশ সনদ ইস্যু করা হয়। পরে যাচাই-বাছাইয়ে সনদটি জাল প্রমাণিত হলে ২০২৫ সালের ২১ মে প্রকৃত ওয়ারিশদের প্রত্যয়ন দেয় পৌর কর্তৃপক্ষ।


এ ঘটনায় ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আদালতের পরোয়ানামূলে সাহেদ মোহাম্মদ আরমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  ফটিকছড়ি  ওয়ারিশ সনদ  জালিয়াতি  যুবক গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: