এসএসসি পাসেই ৬০ জনকে চাকরি দেবে ওয়ালটন

সময়ের আলো ডেস্ক

চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯

2026-08-20T08:43:11+00:00
2026-08-20T08:43:11+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চাকরি
এসএসসি পাসেই ৬০ জনকে চাকরি দেবে ওয়ালটন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৪৩ এএম 
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ছবি : সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ,ডি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা, কমিশন-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম : ফিল্ড অফিসার

লোকবল নিয়োগ : ৬০ জন 

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/এইচএসসি

অন্যান্য যোগ্যতা : ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বিক্রির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 


প্রার্থীর ধরন : শুধু পুরুষ 

বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর 

কর্মস্থল : যেকোনো জায়গায় 

বেতন : ১৩,২০০-২০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা : টি/এ,ডি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা, কমিশন। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময় : ২৬ আগস্ট ২০২৬

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এসএসসি  পাস  চাকরি  ওয়ালটন 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: