টেকনাফে এপিবিএন ক্যাম্প থেকে ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।বুধবার (১৯

2026-08-20T10:34:44+00:00
2026-08-20T10:34:44+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে এপিবিএন ক্যাম্প থেকে ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৩৪ এএম 
ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশের ব্যারাক সংলগ্ন এলাকা থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে এপিবিএন পুলিশের ব্যারাকের পাশের কাঁটাতারের বেড়ায় অজগরটি দেখতে পান দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। পরে তারা বিষয়টি বন বিভাগকে জানালে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।


টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশীদ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। অজগরটি উদ্ধারের পর নিরাপদে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার দমদমিয়া বেতবাগানসংলগ্ন এলাকায় অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, অজগরটি লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। উদ্ধারের পর সেটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   টেকনাফ  এপিবিএন  ক্যাম্প  অজগর সাপ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: