ছাত্রীদের সঙ্গে আপত্তিকর কথোপকথনের অভিযোগে শিক্ষককে অব্যাহতি

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে একাডেমিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া

2026-08-20T11:17:13+00:00
2026-08-20T11:17:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছাত্রীদের সঙ্গে আপত্তিকর কথোপকথনের অভিযোগে শিক্ষককে অব্যাহতি
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম 
ছবি : সংগৃহীত
কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে একাডেমিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনা করার অভিযোগ ওঠার পর কলেজ প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসলিম সরদারকে বিভাগের সব একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাত্রীদের সঙ্গে ওই শিক্ষকের ব্যক্তিগত কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনা রয়েছে বলে অভিযোগ ওঠে। অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন বৈঠক করে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে মো. মুসলিম সরদারকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


অভিযোগের বিষয়ে জানতে মো. মুসলিম সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন বলেন, ‘আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগ ওঠার পর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। অভিযোগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে ছাত্রীদের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা এবং ওই অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ছাত্রী  আপত্তিকর কথোপকথন  অভিযোগ  শিক্ষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: