নাঙ্গলকোটে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা

নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যানের বাড়ির ঢালাই রাস্তা থেকে তুলাগাঁও দক্ষিণ-পূর্ব পাড়ার আব্দুর রব

2026-08-20T19:26:46+00:00
2026-08-20T19:26:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাঙ্গলকোটে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা
নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:২৬ পিএম 
মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের রাস্তা। ছবি : সময়ের আলো
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যানের বাড়ির ঢালাই রাস্তা থেকে তুলাগাঁও দক্ষিণ-পূর্ব পাড়ার আব্দুর রব খানের বাড়ি সংলগ্ন মাধবপুর দাখিল মাদরাসা সড়ক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা।

দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়ন না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুল, মাদরাসা, ইউনিয়ন পরিষদ, মক্রবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার শত শত পরিবার।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন স্থানে হাঁটুসমান কাদা ও পানি জমে যায়। ফলে রিকশা, অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে না পারায়। অসুস্থ কোন রোগীকে সময়মতো চিকিৎসকের কাছে পৌঁছানো সম্ভব না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।


এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিন কাদা-পানির মধ্যে চলাচল করতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। 

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আহম্মেদ বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তাটি অবহেলিত বহুবার আবেদন করার পরও সংস্থারের ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি। 

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার আব্দুর রব খাঁন সময়ের আলোকে বলেন, মক্রবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু বাড়ি থেকে মাধবপুর মাদরাসা পর্যন্ত রাস্তাটি খুবই অবহেলিত। এখানে প্রায় শত, পরিবারের চার থেকে পাঁচ হাজার লোকের বসতি। রাস্তার বেহাল অবস্থার কারণে, ছেলে, মেয়েরা স্কুল, কলেজ, মাদরাসায় যেতে পারছেনা। রাস্তাটি সংস্কারে তিনি নাঙ্গলকোট লালমাই আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া (এমপির) সহযোগিতা কামনা করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাঙ্গলকোট  সড়ক  বেহাল দশা  সময়ের আলো  কুমিল্লা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: