বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ মাম্যাচিং। তার সঙ্গে

2026-08-20T19:28:50+00:00
2026-08-20T19:28:50+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম 
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সংগৃহীত ছবি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ মাম্যাচিং। তার সঙ্গে আরও ১৪ জন প্রতিনিধিকে পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মোগল চন্দ্র পাল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী বিভিন্ন সংশোধনীর দেওয়া ক্ষমতাবলে সরকার এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং বান্দরবান সদরের পুরাতন রাজবাড়ি রোড এলাকার বাসিন্দা।

পরিষদের নতুন সদস্যরা হলেন— চনুমং, মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই মো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মার্মা এবং কাজী নিরুতাজ বেগম।


প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ জেলা পরিষদের যাবতীয় প্রশাসনিক ও আইনি দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত আগের পরিষদটি বাতিল ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বান্দরবান  পার্বত্য  জেলা পরিষদ  অন্তর্বর্তীকালীন  পরিষদ  পুনর্গঠন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: