কেরানীগঞ্জে কাগজপত্রে অনিয়মের অভিযোগে হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

রোগীর মৃত্যুর অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়মের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে

2026-08-20T19:37:51+00:00
2026-08-20T21:54:37+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে কাগজপত্রে অনিয়মের অভিযোগে হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৯:৫৪ পিএম
ঝিলমিল হাসপাতাল। ছবি : সময়ের আলো
রোগীর মৃত্যুর অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়মের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওমর ফারুক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোকাদ্দেসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আবু হানিফ নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পূর্বেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযানের সময় হাসপাতালটিতে কাগজপত্রের অসংগতি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।


একই অভিযানে চুনকুটিয়া চৌরাস্তা এলাকার রেজিয়া তালেব হাসপাতালের কাগজপত্রে ত্রুটি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক বিক্রির নিবন্ধন খাতা না থাকায় সূচনা ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা, এশিয়ান মডেল ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং কদমতলী এলাকার লার্জ ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বলেন, কেরানীগঞ্জে হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসির বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোকাদ্দেস বলেন, কোনো হাসপাতালই প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়া পরিচালিত হতে পারে না। ঝিলমিল হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ঔষধ প্রশাসনের প্রতিনিধিরা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   কেরানীগঞ্জ  ঝিলমিল হাসপাতাল  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: