লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদফতরের উদ্যোগ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিসহ ৬টি উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধ, জ্বালানি কাঠের ব্যবহার রোধ এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট প্রস্তুত নিশ্চিত করার লক্ষ্যে এক

2026-08-20T20:02:35+00:00
2026-08-20T21:47:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদফতরের উদ্যোগ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:০২ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৯:৪৭ পিএম
অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হবে। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রামগতিসহ ৬টি উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধ, জ্বালানি কাঠের ব্যবহার রোধ এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট প্রস্তুত নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালকের কার্যালয় থেকে জারিকৃত এক নোটিশে এ তথ্য জানানো হয়। আগামী ২৪ আগস্ট সকাল ১১টায় জেলা পরিবেশ অধিদফতরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় লক্ষ্মীপুর জেলার সকল ইটভাটার মালিক, সম্পাদক ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


লক্ষ্মীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এবং ইটভাটা মালিকদের সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ইটভাটা মৌসুম শুরুর আগেই অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে ইটভাটা মালিকদের বাধ্য করাই তাদের মূল উদ্দেশ্য।

সময়ের আলো/মহু


  বিষয়:   লক্ষ্মীপুর  অবৈধ  ইটভাটা  বন্ধ  পরিবেশ  অধিদপ্তর  উদ্যোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: