আদালতের নির্দেশে গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। প্রথম দিনেই গুঁড়িয়ে

2026-08-12T21:11:11+00:00
2026-08-12T21:12:05+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আদালতের নির্দেশে গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১১ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৯:১২ পিএম
আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা। ছবি : সময়ের আলো
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২টি অবৈধ ইটভাটা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে জেলার বাকি অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাঁকোয়া এলাকা থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানটি চলে সন্ধ্যা পর্যন্ত। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাত উপজেলায় বর্তমানে মোট ১২৫টি ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে বৈধভাবে অনুমোদিত ইটভাটার সংখ্যা মাত্র ১৬টি, অন্যদিকে অবৈধভাবে পরিচালিত ইটভাটার সংখ্যা ১০৯টি। দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে।


জেলা প্রশাসন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। এই অভিযানের আওতায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট স্থাপনাও অপসারণ করা হবে।

এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে এবং এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   আদালত  নির্দেশ  গাইবান্ধা  গুঁড়িয়ে  ইটভাটা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: