ঝালকাঠিতে অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে পরিচালিত নাইম ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) বেলা

2026-08-12T18:18:06+00:00
2026-08-12T18:19:26+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৬:১৯ পিএম
ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে পরিচালিত নাইম ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল।


মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল হান্নান (৩০) কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আর মৌরি বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার চালানোর মতো কোনো বৈধ কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   ঝালকাঠি  অবৈধ  ডায়াগনস্টিক  সেন্টার  জরিমানা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: