লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা

2026-11-23T21:02:59+00:00
2026-11-23T21:03:57+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৯:০৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজিজুলকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, যশোরের কেশবপুরের বাসিন্দা আজিজুলের বিরুদ্ধে সেখানে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করেছিলেন।

আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সময়ের আলো/টিকে

  বিষয়:   লালমাটিয়া  যশোর-৬  সাবেক এমপি  আজিজুল ইসলাম  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: