দুপুরেও চালিয়েছেন রিকশা, চার্জ দিতে গিয়েই প্রাণ গেল আব্দুর রহমানের

সারাদেশ

রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডে ব্যাটারী চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (৫০)এক ব্যাটারী চালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২০আগস্ট) বেলা

2026-08-20T21:10:57+00:00
2026-08-20T21:10:57+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুপুরেও চালিয়েছেন রিকশা, চার্জ দিতে গিয়েই প্রাণ গেল আব্দুর রহমানের
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:১০ পিএম 
চার্জ দিতে গিয়েই প্রাণ গেল আব্দুর রহমানের । প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডে ব্যাটারী চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (৫০)এক ব্যাটারী চালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০আগস্ট) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

গ্যারেজ মালিক মো. আরিফ হোসেন বলেন, মনেশ্বর রোডে তার গ্যারেজ। সেখানেই ব্যাটারিচালিত রিকশা রাখে আব্দুর রহমান। দুপুরে রিকশা নিয়ে এসে চার্জে বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


মৃত আব্দুর রহমানের বাড়ি নওগাঁ জেলার রানীগঞ্জ উপজেলার এনায়েতপুর সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রকিব। ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ মনেশ্বর রোডেই থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ  (পরিদর্শক) মো ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   দুপুর  রিকশা  চার্জ  আব্দুর রহমান  হাজারীবাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: