খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ম্রাসা থোয়াই মারমা। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া গ্রামের বাসিন্দা।রাষ্ট্রপতির আদেশক্রমে

2026-08-20T21:23:43+00:00
2026-08-20T21:25:51+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:২৩ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৯:২৫ পিএম
ম্রাসা থোয়াই মারমা। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ম্রাসা থোয়াই মারমা। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মঙ্গলচন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন এই পরিষদ পুনর্গঠন করা হয়।

ম্রাসা থোয়াই মারমা তার দীর্ঘ চাকরিজীবনে খাগড়াছড়ি জেলা পরিষদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে অবসরে যান। পাশাপাশি তিনি ‘বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের’ স্থায়ী কমিটি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এসেছিলেন।  


নবনির্বাচিত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের চেষ্টা করব। খাগড়াছড়ির সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে পার্বত্য জেলা পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে আমি কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত খাগড়াছড়ি গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা একসঙ্গে কাজ করব।’

নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং জনগণের সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সময়ের আলো/মহু

  বিষয়:   খাগড়াছড়ি  পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান  ম্রাসা থোয়াই মারমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: