আদমদীঘিতে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে একটি মাদরাসায় ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৬ বছরের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার

2026-08-20T21:46:41+00:00
2026-08-20T21:46:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৬ পিএম 
দারুল ফুরকান ইসলামিয়া মাদরাসা। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘিতে একটি মাদরাসায় ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৬ বছরের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার রাতে ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষার্থী পলাতক রয়েছে। উপজেলার সদর ইউনিয়নের শিয়ালশন এলাকার ‘দারুল ফুরকান ইসলামিয়া মাদরাসায়’ এই ঘটনা ঘটে।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোর দীর্ঘদিন ধরে মাদরাসার আবাসিক বোডিংয়ে মক্তব শ্রেণিতে পড়ালেখা করে আসছে। গত মঙ্গলবার বেলা ১০টার দিকে সবার অগোচরে ১৬ বছর বয়সী আরেক শিক্ষার্থী তাকে জোরপূর্বক বলাৎকার করে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মাদরাসা ছেড়ে মায়ের কাছে চলে যায়।


ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এর আগেও সহপাঠীদের মাধ্যমে একই ধরনের নির্যাতনের শিকার হয়েছিল ওই কিশোর। বিষয়টি মাদরাসার শিক্ষক ইউসুফ সরদারকে জানালেও তিনি কোনো পদক্ষেপ না নিয়ে নীরব থাকেন, যার ফলে অপরাধীর বেপরোয়া ভাব আরও বেড়ে যায়। উল্টো শিক্ষকের পক্ষ থেকেও অসুলভ আচরণের শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর মা থানায় এজাহার দাখিল করেছেন। ঘটনার প্রমাণ সংগ্রহ এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বগুড়া  আদমদীঘি  মাদরাসাছাত্র  বলাৎকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: