বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা চালু হয়েছে। এখন থেকে বাংলাদেশে আসার আগেই অনলাইনে

2026-08-20T23:20:09+00:00
2026-08-20T23:21:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২০ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ১১:২১ পিএম
সংগৃহীত ছবি
বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা চালু হয়েছে। এখন থেকে বাংলাদেশে আসার আগেই অনলাইনে এসব ভিসার জন্য আবেদন করা যাবে।

বুধবার (১৯ আগস্ট) থেকে এই সেবা পুরোদমে চালু হয়েছে বলে জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ জানায়, অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা নিতে আগ্রহী বিদেশি যাত্রীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। বিমানবন্দরে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করা যাবে।


নতুন এই ব্যবস্থার ফলে বাংলাদেশে পৌঁছানোর আগে ভ্রমণকারীরা ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় আবেদন ও তথ্য জমা দিতে পারবেন। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আগের তুলনায় কম সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওয়েবসাইটেও অন অ্যারাইভাল ভিসার অনলাইন আবেদন ব্যবস্থা চালুর তথ্য প্রকাশ করা হয়েছে।

কর্তৃপক্ষের এই উদ্যোগ বিদেশি যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণের প্রক্রিয়াকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করবে বলে মনে করা হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  অন অ্যারাইভাল  ট্রানজিট ভিসা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: