সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা সুলতানা। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো নারী

2026-08-20T23:17:38+00:00
2026-08-20T23:17:38+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জাতীয়
সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:১৭ পিএম 
সেলিনা সুলতানা। ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা সুলতানা। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা সিআইসি প্রধানের দায়িত্ব পেলেন।

এর আগে সেলিনা ঢাকার কর অঞ্চল-৪ এ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। এদিকে সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮ এর দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে রদবদল আনে এনবিআর প্রশাসন।

এদিন পৃথক প্রজ্ঞাপনে ১২জন অতিরিক্ত কর কমিশনারকে প্রথমে কর কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়; পরে তাদেরসহ বাকিদের পদায়ন করা হয় বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটগুলোতে।

বিএনপি ক্ষমতায় আসার পর প্রশাসনে শুরু হওয়া রদবদলের ছোঁয়ার মধ্যে শুধু এনবিআরের কর গোয়েন্দা ইউনিটে রদবদল আসে।

তখন কর আদায়কারী সংস্থাটির সিআইসি মহাপরিচালকের দায়িত্বে আনা হয় মোহাম্মদ আবদুর রকিবকে।

তিনি তখন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনারের দায়িত্বে ছিলেন। আর তার জায়গায় বসানো হয় ঢাকার কর অঞ্চল-১৯ এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে।

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে লুৎফুন্নাহার বেগমকে ঢাকার কর অঞ্চল-১৯ সামলানোর দায়িত্ব দেওয়া হল।

এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অগাস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে রদবদল আনে।

ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়, যা এনবিআরের ইতিহাসে বিরল।

এ রদবদলের অংশ হিসেবে তখনকার সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বদলি করে তার স্থলে বসানো হয় তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে।

বিএনপি সরকার এসে তাকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সংস্থাটি পরিচালনার ভার দেয়।


  বিষয়:   জাতীয় রাজস্ব বোর্ড  এনবিআর  সিআইসি  সেলিনা সুলতানা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: