কারাগার থেকে হাসপাতালে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার (২১ আগস্ট) ভোরে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে

2026-08-21T07:27:27+00:00
2026-08-21T07:27:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কারাগার থেকে হাসপাতালে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:২৭ এএম 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সংগৃহীত ছবি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার (২১ আগস্ট) ভোরে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। 

পাকিস্তানের শীর্ষ আদালত চলতি সপ্তাহে ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তর করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিকেল প্যানেলকে পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ দেন। ৭৩ বছর বয়সি এই নেতার আইনজীবীদের দাবি, তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকায় তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে সরকারের দাবি, তাৎক্ষণিক চিকিৎসার মতো গুরুতর সমস্যা মেলেনি।

২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির শক্তিশালী সামরিক কাঠামোর সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও তা অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।


সুপ্রিম কোর্টের এই আদেশকে ‘নতুন আশার আলো’ হিসেবে বর্ণনা করেছেন পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি। তবে তিনি জানান, ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি, মামলার দ্রুত শুনানি ও মুক্তির দাবিতে পিটিআই দেশব্যাপী আন্দোলন এবং আগামী ২৭ সেপ্টেম্বরের পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি অব্যাহত রাখবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হাসপাতাল  ইমরান খান  স্বাস্থ্য  উদ্বেগ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: