পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরের অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের সুরক্ষা ব্যারিকেড

2026-08-20T17:34:10+00:00
2026-08-20T17:34:10+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম 
দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি
দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরের অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের সুরক্ষা ব্যারিকেড সরানোর ঠিক তিন দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান হাইকমিশনের ভিসা বিভাগের পাশে অনুমোদিত সীমানার বাইরে স্থাপিত ব্যারিকেড, ধাতব রেলিং, টিনের শেড ও গেটসহ বিভিন্ন অপ্রাধান কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে হাইকমিশনের মূল ভবন এবং প্রধান প্রবেশপথ অক্ষত রাখা হয়েছে।

গত ১৭ আগস্ট ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের পার্কিং পোল সরায় পাকিস্তানি কর্তৃপক্ষ। এর প্রতিক্রিয়াতেই ভারতীয় কর্তৃপক্ষ নয়াদিল্লিতে অবস্থিত পাক মিশনের সামনের এসব অতিরিক্ত অবকাঠামো সরানোর ব্যবস্থা গ্রহণ করল।


উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং পরবর্তী সময়ে ভারতের ‘অপারেশন সিঁদুর’ সামরিক অভিযানের পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কে কূটনৈতিক টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক কূটনৈতিক মিশন ঘিরে এই পাল্টাপাল্টি পদক্ষেপ উভয় দেশের মধ্যকার বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিকে নতুন করে উসকে দিল।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পাকিস্তান হাইকমিশন  বুলডোজার  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: