মাদকের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় হামলার অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদকের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করায় বিএনপির এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত

2026-08-21T08:20:29+00:00
2026-08-21T08:20:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় হামলার অভিযোগ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:২০ এএম 
শ্রীনগর থানা। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদকের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করায় বিএনপির এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক বাদী হয়ে দলটির ইউনিয়ন সহসভাপতি ও কৃষক দলের সহসভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক অহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকায় মাদকের বিস্তারের প্রতিবাদ জানিয়ে লেখালেখি করেন। এর জেরে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. কামাল ও কৃষক দলের সহসভাপতি নূর ইসলাম ক্ষিপ্ত হন। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে বুধবার রাতে কাজলপুর নতুন মসজিদের সামনে মো. জামাল, আরিফ ও ফারুকসহ কয়েকজন মিলে অহিদুল ও রবিউলের ওপর হামলা চালান।

এ সময় তাদের রক্ষায় এগিয়ে এলে হামলাকারীদের হাতে লাঞ্ছিত হন স্থানীয় বাসিন্দা হাবিব মোল্লা, রফিকুল মোল্লা ও ফারুক মোল্লা। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক অহিদুল ইসলাম বলেন, তিনি মাদকের বিরুদ্ধে লেখালেখি করলেও পোস্টে কারও নাম উল্লেখ করেননি।

বিএনপি নেতা কামাল শেখের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অহিদুলের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। নূর ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর কারণে ঝামেলা হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কৃষকদল নেতা নূর ইসলাম ফোন ধরেননি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহমেদ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   মাদক  ফেসবুক  হামলা  মুন্সীগঞ্জ  শ্রীনগর উপজেলায়  বিএনপি  নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: