নারায়ণগঞ্জে ধারাল অস্ত্রের কোপে প্রাণ গেল যুব আন্দোলন নেতার

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে বুলবুল আহমেদ (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার

2026-08-21T08:57:35+00:00
2026-08-21T08:58:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ধারাল অস্ত্রের কোপে প্রাণ গেল যুব আন্দোলন নেতার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৫৭ এএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৮:৫৮ এএম
নিহত বুলবুল আহমেদ। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে বুলবুল আহমেদ (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।

স্থানীয় সূত্র ও ইসলামী আন্দোলনের নেতাদের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের মালিকানাধীন একটি গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তিনি মামলা করেন। ওই মামলায় স্থানীয় কিশোর অপরাধী দলের নেতা হিসেবে পরিচিত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’সহ কয়েকজনকে আসামি করা হয়।

ওই মামলাকে কেন্দ্র করেই বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধ তৈরি হয় বলে দাবি সংশ্লিষ্টদের। এর আগে বুলবুলের ওপর হামলার চেষ্টাও হয়েছিল বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।

মুফতি মাছুম বিল্লাহর অভিযোগ, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর প্রয়োজনীয় কাজে সালেহনগর এলাকায় গেলে বুলবুলের ওপর হামলা চালায় সিফাতের নেতৃত্বাধীন একটি দল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।


পরে রক্তাক্ত অবস্থায় বুলবুলকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নারায়ণগঞ্জ  অস্ত্র  যুব আন্দোলন  নেতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: