একসময় ভার্সিটি ছাড়তে চাওয়া শিক্ষার্থীর চলচ্চিত্র এখন বিশ্বমঞ্চে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আনন্দ সময়

জাপানের ১০ম টোকিও তানপেন ফেস্ট ২০২৬-এর অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ

2026-08-21T10:40:43+00:00
2026-08-21T10:40:43+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
একসময় ভার্সিটি ছাড়তে চাওয়া শিক্ষার্থীর চলচ্চিত্র এখন বিশ্বমঞ্চে
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম 
‘অল আই ড্রিম’এর পোস্টা। ছবি : সংগৃহীত
জাপানের ১০ম টোকিও তানপেন ফেস্ট ২০২৬-এর অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান মেঘালয় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অল আই ড্রিম’। 

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের স্টুডেন্ট ডিভিশনের ‘ফার্স্ট সিলেক্ট’ বিভাগে ২৩১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৯টি চলচ্চিত্রের একটি ‘অল আই ড্রিম’। প্রথম ধাপের বিচারপর্ব পেরিয়ে চলচ্চিত্রটি এ তালিকায় স্থান পেয়েছে।

পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য ফিকশন চলচ্চিত্রটির পরিচালক ও সম্পাদক আদনান মেঘালয়। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাভি তাওফি, সহকারী পরিচালক স্বচ্ছ অ্যাশ এবং লাইন প্রডিউসার মাহমুদুল রহমান। এতে অভিনয় করেছেন সাবরিনা সিদ্দিকা নাফিয়া, ওসমান গনি, আবদুল্লাহ আল মামুন ও আবির হাসান। সংগীত পরিচালনা করেছেন জাইথেপ রারোয়েংজাই।

আগামী ৩০ সেপ্টেম্বর জাপানের নাকানো সিটি অফিসের প্রথম তলার নাকানোবা ও নাকানোয়া এনওয়াই ক্যাফেতে অনুষ্ঠিত হবে টোকিও তানপেন ফেস্ট ২০২৬। 


নিজের অনুভূতি জানিয়ে নির্মাতা আদনান বলেন, আমার মনে আছে, আমি ভার্সিটি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। তখন তাওফি-স্বচ্ছ আমাকে যেতে দেয়নি। এমন সময় স্বচ্ছ বলে, তুই থাকলে তোর গল্পের ওপর আমরা সিনেমা বানাব। এটা শোনার পর আমি যাইনি, অ্যান্ড নাউ উই আর হিয়ার।

তিনি আরও বলেন, আমাদের সিনেমা যে আন্তর্জাতিক বিশ্বে প্রভাব ফেলতে পারছে, সেটাই অনেক বড় বিষয়। আই হোপ, এটা মানুষের মধ্যে আরও বেশি অনুপ্রেরণা জাগাবে।

উল্লেখ্য, ‘অল আই ড্রিম’ মুভিটি মূলত না-পাওয়ার হতাশা, অন্যের সাফল্যে কষ্ট ও ঈর্ষা এবং শেষ পর্যন্ত সেই হতাশা কাটিয়ে আশাবাদী হয়ে ওঠার গল্প। কাঙ্ক্ষিত জিনিস না পেয়েও অন্যকে তা অর্জন করতে দেখা মানুষের ভেতরের যে দ্বন্দ্ব তৈরি করে, সেটিই গল্পের মূল উপজীব্য। শেষ পর্যন্ত মুভিটি শেখায়-সব চাওয়া পূরণ না হলেও জীবন থেমে থাকে না।

সময়ের আলো/জোই



  বিষয়:   ভার্সিটি  শিক্ষার্থী  চলচ্চিত্র  বিশ্বমঞ্চ  অল আই ড্রিম  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: