নারায়ণগঞ্জে হাতকড়াসহ পালালো আসামি, গ্রেফতার ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. রাজু (৩০) নামের এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। এই ঘটনায় আসামির বড় ভাইকে

2026-08-21T11:41:58+00:00
2026-08-21T11:41:58+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে হাতকড়াসহ পালালো আসামি, গ্রেফতার ভাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:৪১ এএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. রাজু (৩০) নামের এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। এই ঘটনায় আসামির বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া মো. রাজু জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া বড় ভাইয়ের নাম মোক্তার হোসেন ওরফে আক্তার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ রাজুকে হাতেনাতে আটক করা হয়।


পরে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসার পথে রাজুর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের পথরোধ করে এবং তাদের ঘিরে ধরে। একপর্যায়ে উভয়পক্ষের ধস্তাধস্তির সুযোগ নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রাজু।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশকে বাধা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজুর বড় ভাই আক্তারকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নারায়ণগঞ্জ  হাতকড়া  আসামি  গ্রেফতার  ভাই  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: