ফটিকছড়ির ওরসে নাজিরহাট-বিনাজুরি সড়কে যানজট

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজ ভাণ্ডারে আগত ভক্ত-আশেকানদের গাড়ি

2026-08-21T12:19:14+00:00
2026-08-21T12:19:14+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফটিকছড়ির ওরসে নাজিরহাট-বিনাজুরি সড়কে যানজট
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:১৯ পিএম 
সড়কের দুই পাশে পার্কিং করায় নাজিরহাট-বিনাজুরি সড়কে যানজটের সৃষ্টি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজ ভাণ্ডারে আগত ভক্ত-আশেকানদের গাড়ি সড়কের দুই পাশে পার্কিং করায় নাজিরহাট-বিনাজুরি সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই যানজটে সড়কের বিভিন্ন অংশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

শুক্রবার সকাল ৮টা থেকেই সড়কে গাড়ির দীর্ঘ সারি জমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের বাস, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিং করার কারণে মূলত এই অচলাবস্থার সৃষ্টি হয়।

এই যানজটের কারণে লেলাং, নানুপুর, খিরাম ও নাজিরহাট পৌরসভাসহ আশপাশের এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীরা মারাত্মক বিপাকে পড়েন।


স্থানীয় বাসিন্দা রফিক উদ্দিন জানান, মাইজ ভাণ্ডারকেন্দ্রিক বড় আয়োজনে এই সড়কে যানজট হতে পারে— এমন আশঙ্কা আগেই ছিল। তবে এবার আগাম ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্ধারিত পার্কিং জোন না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে।

অন্যদিকে, দূরদূরান্ত থেকে আসা মুত্তাকিম মিয়া জানান, গাড়ির জটলার কারণে নাজিরহাট ঝংকার মোড় থেকে হেঁটে মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের দুটি টিম একযোগে কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যানচলাচল পুরোপুরি সচল হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  ওরস  নাজিরহাট  বিনাজুরি  সড়ক  যানজট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: