যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় বিমানে থাকা

2026-08-21T13:01:36+00:00
2026-08-21T13:01:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:০১ পিএম 
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

দুর্ঘটনাটি ঘটে অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরে কেপ নিউনহ্যামে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল বলে জানান তিনি।

আলাসকান কমান্ড, আলাসকান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল এবং একাদশ বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, এই দুর্ঘটনা মার্কিন সামরিক পরিবার ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের জন্য ‘অপূরণীয় ক্ষতি’।

কেপ নিউনহ্যাম রাডার সাইটটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টারের অধীনে পরিচালিত হয়। এটি আলাসকার প্রত্যন্ত এলাকায় থাকা রাডার সাইটগুলোর একটি নেটওয়ার্কের অংশ।

এসব রাডারের মাধ্যমে আলাসকার আকাশসীমা ও সীমান্তসংলগ্ন এলাকায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণ করা হয়। তবে দুর্ঘটনার সময় বিমানে থাকা ব্যক্তিরা ঠিক কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে বেসামরিক চুক্তিভিত্তিক বিমান হিসেবে উল্লেখ করা হয়েছে।


লেফটেন্যান্ট জেনারেল ডেভিস নিহতদের একনিষ্ঠ পেশাদার হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, প্রতিকূল পরিবেশে তারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

দ্রুত ও নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য উদ্ধারকারী দলের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  উড়োজাহাজ  বিধ্বস্ত  আরোহী  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: