মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে পৃথক অভিযানে ৮৭ বাংলাদেশিসহ ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৯ আগস্ট) বিভিন্ন

2026-08-21T13:37:17+00:00
2026-08-21T13:37:17+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম 
আটক হওয়া ব্যক্তিরা। সংগৃহীত ছবি
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে পৃথক অভিযানে ৮৭ বাংলাদেশিসহ ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৯ আগস্ট) বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালনা করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা সকাল ৯টা থেকে চারটি পৃথক অভিযান চালান। এগুলোর নাম ছিল ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’। অভিযানে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র ও বৈধতার তথ্য যাচাই করা হয়। এর মধ্যে ১১২ জনকে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশিয়ার, ৫ জন মিয়ানমারের এবং ৭ জন পাকিস্তানের নাগরিক। তাদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে খুসাইরি বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ধারায় বৈধ ভ্রমণ নথি বা মালয়েশিয়ায় অবস্থানের অনুমোদন না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত।


এ ছাড়া কারও কারও বিরুদ্ধে বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে একই আইনের ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটক ১১২ জনকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   মালয়েশিয়া  বাংলাদেশি  অভিবাসী  আটক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: