রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি

2026-08-21T14:20:45+00:00
2026-08-21T14:20:45+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পিএম 
ছবি : এআই জেনারেটেড
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান তিনি।

বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক জোরদার এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান জারদারি। তার মতে, এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।


বার্তার শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন আসিফ আলী জারদারি। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   রাষ্ট্রপতি  মির্জা ফখরুল  অভিনন্দন  পাকিস্তানের প্রেসিডেন্ট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: