সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৪৯৪ পিস ভারতীয় ইয়াবা, ২০১ বোতল ইস্কাফ সিরাপ ও ৬ কেজি গাঁজা

2026-08-21T17:36:48+00:00
2026-08-21T17:36:48+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৩৬ পিএম 
ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৪৯৪ পিস ভারতীয় ইয়াবা, ২০১ বোতল ইস্কাফ সিরাপ ও ৬ কেজি গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন-১৫ বিজিবি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত থেকে ২১ আগস্ট ভোর পর্যন্ত সীমান্তের তিনটি এলাকায়  এ অভিযান চালানো হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান চালায় বিজিবি। এরপর পৌনে ১১টার দিকে রামখানা বিওপির আওতাধীন পশ্চিম রামখানা এবং রাত ২টার দিকে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে সীমান্তের ওই এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া মাদকগুলো জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।


লালমনিরহাট ব্যাটালিয়ন-১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। সীমান্তে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সীমান্ত  বিজিবি  অভিযান  মাদক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: