শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাতিয়ায় প্রাথমিকের এক শিক্ষক বরখাস্ত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদকে চাকরি থেকে

2026-08-21T12:04:14+00:00
2026-08-21T12:04:14+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাতিয়ায় প্রাথমিকের এক শিক্ষক বরখাস্ত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:০৪ পিএম 
ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সহকারী শিক্ষক মামুন অর রশিদ। ছবি : সময়ের আলো
বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বার। 

এর আগে গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী শিক্ষক মামুন অর রশিদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মামুন অর রশিদের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের সঙ্গে কোন্দলে জড়ানো, অফিসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি, নৈতিকতাহীন আচরণের ছবি মোবাইল ফোনে সংরক্ষণ, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি দেওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফোন করার মতো অভিযোগ ওঠে।


অভিযোগগুলোর বিষয়ে তদন্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। প্রথম দফায় গত ১৬ জুন এবং দ্বিতীয় দফায় ২৪ জুন তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গত ৩০ জুলাইয়ের এক আদেশে মামুন অর রশিদকে ৩ আগস্ট উপস্থিত হয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে নির্ধারিত দিনে তিনি শুনানিতে উপস্থিত হননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বার বলেন, বরখাস্তের আদেশটি তার চাকরির বইয়ে এন্ট্রি করে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে আদেশের একটি কপি বরখাস্ত হওয়া শিক্ষক মামুন অর রশিদের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অসদাচরণ ও অনিয়মের বিষয়গুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নোয়াখালী  শৃঙ্খলা ভঙ্গ  হাতিয়া  প্রাথমিক শিক্ষক  বরখাস্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: