নেত্রকোণায় পৌরসভার টোল আদায়কারীর ধাক্কায় বৃদ্ধ নিহত, আটক ১

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার মদন উপজেলায় সড়কে দাঁড়িয়ে পৌরসভার টোল আদায় করার সময় ধাক্কাধাক্কির সময় পড়ে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধ

2026-11-23T15:53:08+00:00
2026-11-23T15:54:05+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোণায় পৌরসভার টোল আদায়কারীর ধাক্কায় বৃদ্ধ নিহত, আটক ১
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৩:৫৪ পিএম
ছবি : সময়ের আলো
নেত্রকোনার মদন উপজেলায় সড়কে দাঁড়িয়ে পৌরসভার টোল আদায় করার সময় ধাক্কাধাক্কির সময় পড়ে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁনগাও ইউনিয়নের মদন-কেন্দুয়া সড়কের চকপাড়া বড়বাড়ী নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক উপজেলার চাঁনগাও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মদন উপজেলায় ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামার পর পুলিশের গুলিতে আহত হয়ে চোখ হারান। এদিকে টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) উপজেলার বাড়িভাদেরা গ্রামের আব্দুল রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিহত আব্দুল বারেক তার নাতি আরিফুলকে নিয়ে ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। এদিকে আতিকুল ইসলাম পৌরসভার পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় মদন-কেন্দুয়া সড়কে ওই স্থানে বিভিন্ন গাড়ি থেকে টোল আদায় করছিল। এসময় সিএনজি চালকের নিকট ২০ টাকা টোল দাবি করলে প্যাসেঞ্জারকে টাকা দিতে বলে। এসময় এক হাজার টাকার নোট দিলে উভয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের ধাক্কাধাক্কি শুরু হলে আব্দুল বারেক নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, ঘাতক আতিকুলকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নেত্রকোণা  পৌরসভা  টোল আদায়কারী  ধাক্কা  বৃদ্ধ  মৃত্যু  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: