মেয়ের বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নুরবানু

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নুরবানু (৪৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পুনট কোল্ডস্টোরেজের

2026-11-23T15:45:37+00:00
2026-11-23T15:45:37+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেয়ের বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নুরবানু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম 
ছবি : সময়ের আলো
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নুরবানু (৪৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পুনট কোল্ডস্টোরেজের নান্দাইল দিঘী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরবানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়পত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, নুরবানু নান্দাইল দিঘীতে তার মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়পুরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


নিহতের মেয়ের জামাতা এনামুল জানান, সকালে তার শাশুড়ি নান্দাইল দিঘী চকমুড়লী এলাকায় তার বাড়িতে আসার পথে পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারীর মরদেহটি থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিধি মোতাবেক মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মেয়ের বাড়ি  যাওয়া  মোটরসাইকেল  ধাক্কা  নিহত  নুরবানু  সময়ের আলো  জয়পুরহাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: