পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলায় পলাতক এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মো. শাহিন হাওলাদারকে, (২৮) গ্রেফতার করেছে

2026-11-23T13:53:21+00:00
2026-11-23T13:53:47+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১:৫৩ পিএম
গ্রেফতার মো. শাহিন হাওলাদার। ছবি : সময়ের আলো
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলায় পলাতক এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মো. শাহিন হাওলাদারকে, (২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ বরিশাল।

সোমবার (২৩ নভেম্বর) এসআরবি -৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার শাহীন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ৫ নং ওয়ার্ডের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা।

এস আরবির প্রেস রিলিজ সূত্রে মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টায় অভিযুক্ত মো. শাহিন হাওলাদার (২৮) ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় পলাতক অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় এসআরবি-৮ (সিপিএসসি, বরিশাল)-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন তুষখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসআরবি মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু বলেন, গ্রেফতারে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে এসআরবি-৮, বরিশালের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পিরোজপুর  কিশোরী ধর্ষণ  মামলা  প্রধান অভিযুক্ত  গ্রেফতার  এসআরবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: