কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া

2026-11-23T12:53:07+00:00
2026-11-23T12:53:07+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম 
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আগুন। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া জেলখানা রোড এলাকায় অবস্থিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের দ্বিতীয় তলা লক্ষ্য করে পর পর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় এগুলো বারান্দায় পড়ে আগুন জ্বলে উঠে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাতে অফিসের কলাপসিবল গেট লাগানো ছিলো। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় সামনের দিকে বোমা ছুঁড়ে মারে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


ঘটনার পর অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। 

সময়ের আলো/জোই
  বিষয়:   কিশোরগঞ্জ  দুদক কার্যালয়  দুর্বৃত্ত  পেট্রোল বোমা নিক্ষেপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: