শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন

2026-11-23T12:13:10+00:00
2026-11-23T12:13:10+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম 
ভারতীয় পণ্য জব্দ। ছবি : সময়ের আলো
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন।

সোমবার (২৩ নভেম্বর) শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করে বিজিবি। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।

এ ছাড়া গতকাল রোববার (২২ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।


ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রীবরদী  ঝিনাইগাতী সীমান্ত  ভারতীয় মালামাল জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: