বেড়ায় সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই পৌর বিএনপি নেতা বহিষ্কার

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে টানা তিন দিনের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই

2026-11-23T10:25:06+00:00
2026-11-23T10:25:06+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
বেড়ায় সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই পৌর বিএনপি নেতা বহিষ্কার
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২৫ এএম 
সংগৃহীত ছবি
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে টানা তিন দিনের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই পৌর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মঈন উদ্দিন খাজা। তিনি বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

রোববার (২২ নভেম্বর) রাতে পাবনা জেলা বিএনপির প্যাডে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।​ জেলা বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।​ বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার।

তিনি বলেন, ‘গতকাল রাতেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

​বেড়ায় গত কয়েক দিনের সংঘর্ষের ঘটনার সঙ্গে এই বহিষ্কারের কোনো সম্পর্ক আছে কি না—জানতে চাইলে মাসুদ খন্দকার বলেন, এটি সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয়।


​এদিকে বহিষ্কারের পর নিজের প্রতিক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মঈন উদ্দিন খাজা। তিনি দাবি করেন, ‘চলতি মাসের ১৮ থেকে ২১ তারিখ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আমরা মাঠে থেকে প্রতিহত করেছি। কিন্তু এই সময়ে আমাদের এমপি সেলিম রেজা হাবিবের কোনো ভূমিকা ছিল না। ২১ তারিখ তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে উপজেলা কার্যালয়ে আসেন। আন্দোলনে নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।’

​খাজা আরও বলেন, ‘আমি কারও পৈতৃক বা কোনো এমপির দল করি না। জন্মগতভাবে বিএনপি করি, আজীবন করে যাব।’ ​এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

​এদিকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে রোববার রাত ১২ টার দিকে মঈন উদ্দিন খাজার সমর্থক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বেড়া পৌর এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তারা অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   বেড়া  সংঘর্ষ  রেশ কাটতে  কাটতে  পৌর বিএনপি  নেতা বহিষ্কার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: