তিন সচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো

2026-08-21T21:59:28+00:00
2026-08-21T22:08:02+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
তিন সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৫৯ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১০:০৮ পিএম
ছবি : সংগৃহীত
সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি হওয়ার ১১ দিনের মাথায় চুক্তিভিত্তিক কর্মকর্তা রফিকুল আই মোহাম্মদকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।


এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা এসব প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে দায়িত্ব পুনর্বিন্যাস করা হলো।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সচিব  পদ  রদবদল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: