শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী না করার দাবি হেফাজতের

রাজনীতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া গাইবান্ধা-৪ আসনের এপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

2026-08-22T09:01:14+00:00
2026-08-22T09:01:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী না করার দাবি হেফাজতের
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:০১ এএম 
সংগৃহীত ছবি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া গাইবান্ধা-৪ আসনের এপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। তাকে সরকার ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে পারে— এই খবরে প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষে এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।


এতে আরও উল্লেখ করা হয়, এর আগে ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানানো হয়েছিল যে, তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলীগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবে বিশ্বাসী নন বলে অভিযোগে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল ও উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানবে বলে দাবি করা হয়।

দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদানকে উপেক্ষা করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্কে চিড় ধরতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই সরকারের শুভবুদ্ধির উদয় ঘটিয়ে শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে আলেম-উলামার পরামর্শক্রমে একজন যোগ্য ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শামীম কায়সার  ধর্ম প্রতিমন্ত্রী  প্রতিবাদ  হেফাজতে ইসলাম  গভীর উদ্বেগ  তীব্র নিন্দা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: