শিক্ষার্থীরা যে শর্ত না মানলে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেয়াসহ বিভিন্ন কারণে ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।শনিবার (২২ আগস্ট) বেলা

2026-08-22T14:43:01+00:00
2026-08-22T14:43:01+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষার্থীরা যে শর্ত না মানলে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেয়াসহ বিভিন্ন কারণে ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস।


পোস্টে বলা হয়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা ছেড়ে দেন, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন । 

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখা জরুরি।


সময়ের আলো/এমকে


  বিষয়:   শিক্ষার্থী  শর্ত  বাতিল  যুক্তরাষ্ট্র  ভিসা  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: