ভিসা নিয়ে জরুরি সতর্কবার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কড়া পদক্ষেপ

2026-06-27T14:57:14+00:00
2026-06-27T14:57:14+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভিসা নিয়ে জরুরি সতর্কবার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৫৭ পিএম 
যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত থাকতে জানিয়েছে দূতাবাস। ছবি : সংগৃহীত
বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনভিবাসী ভিসাধারীরাও  একই ধরনের অপরাধ করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত থাকার ওপরও জোর দিয়েছে দূতাবাস।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভিসা  সতর্কবার্তা  মার্কিন  দূতাবাস  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: