শাপলা তুলতে গিয়ে বাওড়ে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

সারাদেশ

যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত

2026-08-22T14:44:32+00:00
2026-08-22T17:16:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শাপলা তুলতে গিয়ে বাওড়ে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৪৪ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৫:১৬ পিএম
প্রতীকী ছবি
যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৬) এবং মফিজুর রহমানের ছেলে জিসান (১০)।


স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে বাড়িতে নিয়ে গেলে তাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় পরিবার।

একই পরিবারের চাচাতো ভাই-বোন একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান।

সময়ের আলো/জোই 


  বিষয়:   যশোর  মনিরামপুর  বাওড়  শাপলা  পানিতে ডুবে  শিশুর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: