যশোরে প্রকাশ্যে ‘পেরেক’ আল আমিনকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিবেদক

সারাদেশ

যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে আল আমিন (২৫) ওরফে ‘পেরেক আল আমিন’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার

2026-08-21T12:46:12+00:00
2026-08-21T12:48:57+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
যশোরে প্রকাশ্যে ‘পেরেক’ আল আমিনকে কুপিয়ে হত্যা
যশোর প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:৪৬ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১২:৪৮ পিএম
আল আমিন। ছবি : সংগৃহীত
যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে আল আমিন (২৫) ওরফে ‘পেরেক আল আমিন’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বারান্দিপাড়ার মালোপাড়া সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আল আমিন ওই এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মালোপাড়া সেগুন বাগান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তিনি মারা যান।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   যশোর  যুবক  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: