মারা গেছেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী মিলন

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার বাদী আবুল

2026-08-22T16:41:35+00:00
2026-08-22T16:41:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মারা গেছেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী মিলন
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম 
আবুল কাশেম মিলন। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার বাদী আবুল কাশেম মিলন আর নেই। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে আবুল কাশেমকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু ঘটে। শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

আবুল কাশেম মিলনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। তিনি মরহুমকে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে উল্লেখ করে জানান, মামলাটি বর্তমানে পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তাধীন পর্যায়ে রয়েছে। বাদী মারা গেলেও আইনগত প্রক্রিয়ায় মামলা পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটবে না। তবে নিজের করা মামলার বিচার ও রায় তিনি দেখে যেতে পারলেন না— বিষয়টি অত্যন্ত আফসোসের।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকায় বেগম খালেদা জিয়ার বহরে হামলার ঘটনা ঘটে। এতে যমুনা পরিবহনের একটি বাসসহ বেশ কয়েকটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 


ওই ঘটনার সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখ এবং শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মারা গেছেন  খালেদা জিয়া  গাড়িবহর  হামলা  মামলা  বাদী  মিলন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: