সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট)

2026-08-22T15:55:33+00:00
2026-08-22T16:23:02+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৪:২৩ পিএম
দুর্ঘটনা কবলিত যানবাহনের কোলাজ। ছবি : সময়ের আলো
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।  

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটকিলা এলাকায় সিলেটগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা ও পুলিশ অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে কিছুসময় যান চলাচল ব্যাহত হয়। 

এর আগে গত ৭ আগস্ট ওসমানীনগরের একই মহাসড়কে একটি অনুমোদনহীন স্লিপার বাসের সঙ্গে আরেকটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। ওই দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহনের অনুমোদন ও নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরই মধ্যে একই উপজেলায় মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটল। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ওসমানীনগর  ট্রাক  সিএনজি  অটোরিকশা  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: