কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাপরা মসজিদ এলাকায়

2026-08-22T15:47:17+00:00
2026-08-22T15:47:17+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:৪৭ পিএম 
ট্রেনের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী নিহত। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাপরা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হলেন, সুনামগঞ্জ জেলার শালনা থানার  আঙ্গুরিয়া গ্রামের হরিদন দাসের ছেলে ওমর দাস (৫০)। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর দাস দীর্ঘ দিন আগে সুনামগঞ্জ থেকে জীবিকার তাগিদে পরিবার-পরিজন নিয়ে কালিয়াকৈরে আসেন তিনি। উপজেলার ছাপরা মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার রেললাইন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি এখনো ওই এলাকার রেল স্টেশন মাস্টার যায়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  ট্রেন  ধাক্কা  শ্রবণ প্রতিবন্ধী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: